প্রকাশ :: ... | ... | ...

উত্তরপ্রদেশের লখিমপুরে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০।


সংযুক্ত ছবি
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের উত্তরপ্রদেশের সিসাইয়া- লখিমপুর জাতীয় সড়কে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিশ জানিয়েছে, সোমবার (১৮ মে) সকালে দুর্ঘটনাটি ঘটেছে উঁচগাঁও এবং ভরেহটা গ্রামের মাঝে ঘটেছে। যাত্রীবাহী একটি ভ্যান এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা সকল যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ভ্যানটি লখিমপুর থেকে সিসাইয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ পৌঁছে সকলকে উদ্ধার করে। ঘটনাস্থলে ট্রাক চালকসহ ভ্যানের ৯ জন যাত্রীর মৃত্যু হয়। ১ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকের গতি অত্যন্ত বেশি থাকার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।