প্রকাশ :: ... | ... | ...

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।


সংযুক্ত ছবি
আঃ হান্নান আল আজাদ নান্দাইল প্রতিনিধিঃ

আঃ হান্নান আল আজাদ : নান্দাইল প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃহঃবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেকের সভাপতিত্বে ও রমিজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঞা। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমি সুপারভাইজার আনোয়ার হোসেন, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক,নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শোভাকনা সাহাসহ প্রমূখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রুমা আক্তার, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।