প্রকাশ :: ... | ... | ...

ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ পেয়ে খুশী ভাবখালী ইউনিয়নের ৩৩৬০টি দরিদ্র পরিবার।


সংযুক্ত ছবি
আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । সোমবার (২৫মে) সকালে ইউনিয়ন পরিষদ এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ৩ হাজার ৩শত ৬০জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ৩৩৬০০মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস। এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহবায়ক, আগামী ইউপি নির্বাচনে ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম মুঞ্জুরুল মুঞ্জু,,ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহবায়ক, আগামীইউপি নির্বাচনে ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক, ঈদে গরীবের মুখে যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় জন প্রতি ১০কেজি করে চাউল উপহার পাঠিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে। যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় কোতোয়ালি থানা বিএনপির পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক জনগণের পাশে সদর উপজেলা প্রশাসন আছে এবং আগামীতেও থাকবে। সরকারের মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ৩হাজার ৩শ ৬০জন জনঅসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী সফল করতে পারায় তিনি ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।