" কি হবে শেষে " জামান ভূঁইয়া কারেন্ট আসে কারেন্ট যায় তেল নাই দেশে , আলুর দাম বাড়ছে আবার কি হবে শেষে । নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম বাড়ছে হু হু করে , বেকারত্ব বাড়ছে দেশে কষ্ট ঘরে ঘরে । গাড়ীর তেল পাবে কোথায় মানুষ দিশেহারা , হাহাকার পরবে দেশে জবাব দিবে কারা ? বাড়ছে ধর্ষণ আরো খুন বাড়ছে চুরি ডাকাতি , বাড়ছে নেতা ছোট বড় বাড়ছে নেতাপাতি ! চাঁদার জন্য মারছে মানুষ দেখেও দেখেনা , দেখবে যারা হয়েছে তারা অন্ধ আর কানা । আবোল তাবোল বাড়ছে কথা বাড়ছে গলাবাজি , কার চেয়ে কে বড় নেতা বাড়ছে চাঁপাবাজি । দেশ প্রেমিক বাড়ছে এখন দেশের মায়া নাই , জনগন করছে কষ্ট সেই খেয়াল নাই । দখলবাজী বাড়ছে দেশে বাড়ছে লুটপাট , দখল করছে জমাজমি আরো দোকানপাট । যানজট বাড়ছে দেশে দুর্ঘটনা আরো বাড়ছে , রাস্তাঘাটে দুর্ঘটনায় কত মানুষের জান কাড়ছে । আইনশৃঙ্খলার অবনতি দেশে আরো বাড়ছে , থানায় গিয়ে পুলিশ পিটায় জনগন হাসছে । বলাৎকার বাড়ছে দেশের মাদ্রায় কত শত , কুকর্মে মেতে আছে ভন্ড আলেম যত । আল্লাহ্ আপনি করেন দান দয়া আর রহমত , বাংলার মানুষ চায় শান্তি আপনার দেওয়া বরকত । ২৯ মার্চ ২০২৬ খৃষ্টাব্দ