Breaking News

কাছাড়ের সোনাবাড়িঘাট বাইপাসে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত।

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আসামরাজ্যের কাছাড়জেলার সোনাবাড়িঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক। বুধবার (২০ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে সৈদপুর এলাকায় বাইপাসে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে ভুবনডহরের টুপিডহর প্রথম খন্ডের সোপ্পন রায় (৩৫) ও সুরেন্দ্র রায় (২৪) নামের ২ যুবকের। মেডিক্যাল দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। স্কুটি নম্বর এএস ১১ এএইচ ২০৫৬। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ যুবক স্কুটি নিয়ে যাওয়ার পথে এএস ১১ ডিসি ১৯৯২ নম্বরের লরিটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে একটি অটো আসছে দেখে ব্রেক কষলে চাকা পিছলে লরির পেছনের চাকার নিচে পড়ে যায় ২ যুবক। এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে। ১ জনের মাথা থেঁতলে যায় আর অন্যজনের বুকে মারাত্মক আঘাত লেগেছে। তাদের এক প্রতিবেশী জানান, ২ জন তামিলনাড়ুতে কাজ করতেন। কয়েকদিন আগে তাঁরা বাড়িতে এসেছেন। এদিন শিলচর মেডিক্যালপ এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ২টি মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত