মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় চকগোবিন্দপুর দক্ষিনপাড়া যুবসমাজের উদ্যোগে ১২ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে আলহাজ্ব ওসমান গনির সভাপতিত্বে, ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক বাবুর পরিচালনায়, প্রধান বক্তা হিসেবে, তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসুম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত মাওঃ আব্দুল্লাহ আল- আমিন। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন , হযরত মাওঃ মোঃ আবু সাঈদ পঞ্চগড় । উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মাওলানা আব্দুস ছামাদ, এ্যাডভোকেট এস,এম দেলোয়ার হোসেন (মন্টু) ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হুদা, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, ইয়াকুব তালুকদার । মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লিরা উপস্থিত ছিলেন।