Breaking News

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার বদ্ধপরিকর—এমপি শওকতুল ইসলাম।

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল এগারোটায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সারমিন ফারহানা জেরিন এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু । এ সময় তিনি বক্তব্যে বলেন, হাসপাতালে সুষ্ঠু সেবা দানে সবসময় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি হাসপাতালের চিকিৎসকসহ সব সংকট সমাধানের আশ্বাস দিয়ে চিকিৎসা সেবায় হাসপাতালে কর্তব্যরতদেরকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার ডা.প্রানেশ চন্দ্র বর্মা, সিনিয়র সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস,

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত