Breaking News

কুলাউড়ায় পৃথক অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার।।

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই জুনেদ, এসআই এনামুল হক সাগর, এসআই মোস্তাফিজুর, এসআই ফাইজুল, এএসআই শহীদ, এএসআই রফিকুল ও এএসআই মিরাজুলসহ অন্যান্য সদস্যরা।
অভিযানটি কুলাউড়া থানার ক্লিভডন বাগান ও কর্মধা এলাকায় পরিচালিত হয়। এসময় দায়রা-৬৫৩/২০ ও জিআর-১৬৪/১৭ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিক্রম চাষা (২৫), বিবেক চাষা (২২), তাদের পিতা বিকাশ চাষা (৫০), রাজু চাষা (৪০), পিতা বসু চাষাকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের পাথরটিলা এলাকায়।
এছাড়া জিআর-৩১৮/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিপু মিয়া (২৫) ও রিপন মিয়া (২৮), পিতা সুলেমান, সাং টাট্রিউলি, থানা কুলাউড়া—তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত