দীর্ঘ ৪ বছরের গভীর প্রেমের সম্পর্কে অস্বীকৃতি দেওয়ায় প্রেমিক স্কুল শিক্ষকের বাড়িতে প্রেমিকা স্কুল শিক্ষিকার দুইদিন ধরে অবস্থান।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে। চেংগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম সুুফলকে বিয়ের দাবি নিয়ে একই উপজেলার গোপালনগর গ্রামের সালমা খাতুন এসেছেন। দুইদিন ধরে তিনি বিয়ের দাবি করে বসেছেন সুফলের বাড়িতে। সালমা খাতুন দৌলতপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সালমা খাতুন বলেন, দীর্ঘ চার বছর ধরে সুফল এর সাথে তার প্রেমের সম্পর্ক। তিনি বিয়ের দাবি নিয়ে এসেছেন তাই বিয়ে না করে ফিরবেন না।
আর আমিরুল ইসলাম সুফল বলেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার সাথে কোন প্রেমের সম্পর্ক ওই শিক্ষিকার নেই।
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। তবে শিক্ষকেরা এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে তা উদ্বেগজনক।
আর কেউ কেউ বলছেন, সুফল এবং সালমা দুজনেই অবিবাহিত তাই তাদের বিয়ে দিয়ে বিষয়টি সমাধান করে ফেলা উচিত।