Breaking News

সাংবাদিক হওয়া কত সহজ !

সম্পাদকীয়ঃ মোহাম্মদ সাহাজান আলী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কিছু কিছু পত্রিকা টাকার বিনিময়ে যাচাই-বাছাই ব্যতীত সাংবাদিক পরিচয়ের আইডি কার্ড দিয়ে দেয়, আর কার্ড গ্রহীতা নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অনেক সময় এসব কার্ডধারী সাংবাদিকদের নানান অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে প্রশাসন বা স্থানীয় জনতার হাতে আটক হতেও দেখা যায়। যাতে ঢালাওভাবে অপমানিত ও প্রশ্নবিদ্ধ হন সাংবাদিক সমাজ।

বিশেষ করে মফস্বলে এই বিষয়টি বেশি পরিলক্ষিত হয়। আজকাল চোর-বাটপার থেকে শুরু করে অটো ড্রাইভার, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কাছেও প্রেস কার্ড পাওয়া যায়। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নানান অপকর্মের সাথে জড়িত হয়ে যায় তারা। যে কোন সমস্যায় পরলে তখন তারা তাৎক্ষণিক সাংবাদিক পরিচয় দিয়ে নিজেদেরকে রক্ষা করার অপচেষ্টা করে। অনেক সময় পুলিশের ও জনতার হাতে আটক হওয়া কথিত ভূয়া সাংবাদিকদের কাছে আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়।

এমন আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ডধারী লোকেরা যখন সাংবাদিক পরিচয়ে অপকর্ম করে বেড়ায় তখন প্রকৃত সাংবাদিকদেরও বিপাকে পরতে হয়। লোকেরা একজন প্রকৃত সাংবাদিককেও ওই অপকর্মকারী ব্যক্তির সাথে তুলনা করে। এতে করে প্রকৃত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হন।

শুধুমাত্র ঐ সকল পত্রিকাগুলো সামান্য কিছু টাকার বিনিময়ে যে কাউকে সাংবাদিক বানিয়ে দিচ্ছে। পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালেই সীমাবদ্ধ নয় এরকম হরেকরকম আইপি টিভির সাংবাদিককেও দেখা যায় যারা বিশেষ প্রতিনিধি পরিচয়ে গোটা জেলা আর স্টাফ রিপোর্টার পরিচয়ে সমগ্র দেশ চষে বেড়ান। যা সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিকে অবগত করার কথা থাকলেও অনেকেই তা জানান না। প্রকৃতপক্ষে একজন জেলা প্রতিনিধি তার গোটা জেলার খবর সংগ্রহ করবে ও উপজেলা প্রতিনিধি তার নির্দিষ্ট উপজেলার সংবাদ সংগ্রহ করবে। কিন্তু সেই জায়গায় যখন বিশেষ প্রতিনিধি হয়েও সংশ্লিষ্ট প্রতিনিধিকে না জানিয়ে গোটা জেলা-উপজেলার আনাচে-কানাচে ঘুরে বেড়ান তখন এ নিয়ে জেলা-উপজেলা ও বিশেষ প্রতিনিধির মধ্যে দ্বন্দ চলে তখন তাদের দিয়ে সঠিক সাংবাদিকতা কতটুকু হবে এবং বিশেষ প্রতিনিধি বা স্টাফ রিপোর্টার হয়েও কেন সংশ্লিষ্ট প্রতিনিধিকে না জানিয়ে পুরো জেলা বা দেশ চষে বেড়ান এ বিষয়টিও যথেষ্ট ভাবার বিষয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত