Breaking News

৫৪,বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা: চামড়া ও জ্বালানি তেল পাচার রোধে কড়া বার্তা।

সুমন উদ্দিন দীঘিনালা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সুমন উদ্দীন ​,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ান(৫৪ বিজিবি) কোরবানির পশুর চামড়া পাচার রোধ এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে স্থানীয় পাহাড়ি জনসাধারণের সাথে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার (২৫ মে ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় জপুই বিওপি এই সভার আয়োজন করে। জপুই বিওপির আওতাধীন জপুই পাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় জপুই বিওপি কমান্ডার স্থানীয় জনসাধারণের উদ্দেশে বলেন, ঈদ-উল-আযহার সময় একটি চক্র চামড়া ও জ্বালানি তেল পাচারের অপচেষ্টা করতে পারে। দেশের সম্পদ রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি এ বিষয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে সচেতন থাকার আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার অনুরোধ করেন।
​বিওপি কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জপুই বিওপির সদস্যবৃন্দ, জপুই পাড়ার কারবারী (পাড়া প্রধান) এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিজিবির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং পাচার রোধে বিজিবিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত