Breaking News

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ


অভিন্ন মানদণ্ডে জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” হিসেবে নির্বাচিত হয়েছেন এসকে জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা।
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার, মৌলভীবাজার।
অনুষ্ঠানে জানুয়ারি ২০২৬ মাসে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও পুলিশ ফোর্সদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে জেলার “শ্রেষ্ঠ ওসি” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন এসকে জহিরুল ইসলাম মুন্না।
এছাড়াও শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কৃত হন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই অর্জন একক কোনো ব্যক্তির নয়, এটি শ্রীমঙ্গলবাসীর সম্মিলিত অবদান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
[2/16, 5:11 PM] Md Boshirul Alam Chuadanga: তরুণ সাংবাদিকদের মিলনমেলায় উৎসবের আমেজে ৮ বছরে পদার্পণ এস এফ টিভি

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ তরুণ সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য আর পেশাগত অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো অনলাইন গণমাধ্যম এস এফ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন যেন পরিণত হয় সাংবাদিকদের এক হৃদয়স্পর্শী মিলনমেলায়। দিনটি শুধু একটি প্রতিষ্ঠানের জন্মদিন ছিল না—ছিল অভিজ্ঞতা বিনিময়, সম্পর্ক দৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি পুনর্নবীকরণের এক অনন্য উপলক্ষ। বিভিন্ন প্রেসক্লাব, স্যাটেলাইট টেলিভিশন, জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে তৈরি হয় এক প্রাণবন্ত ও পেশাদার পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এফ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম সনজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব–এর সভাপতি নাহিদ হাসান এবং আলমডাঙ্গা প্রেসক্লাব–এর সভাপতি বশিরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এফ টিভির বার্তা সম্পাদক রোকনুজ্জামান। সভাপতির বক্তব্যে এম সনজু আহমেদ বলেন, তৃণমূলের সংবাদ তুলে ধরার অঙ্গীকার নিয়েই এস এফ টিভির যাত্রা শুরু হয়েছিল। আধুনিক প্রযুক্তি, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মানুষের আস্থা অর্জন—এই তিন লক্ষ্যকে সামনে রেখে তারা এগিয়ে যেতে চান। বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ হাসান বলেন, অনলাইন সাংবাদিকতা এখন সময়ের অনিবার্য বাস্তবতা। তরুণ সাংবাদিকদের জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরিতে এস এফ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বশিরুল আলম বলেন, পেশাগত নীতিমালা ও তথ্য যাচাইয়ের ওপর দাঁড়িয়েই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এস এফ টিভি সেই জায়গায় ইতিবাচক অবস্থান তৈরি করেছে।
এ সময় সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল বলেন, তৃণমূলের সংবাদ জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। সাংবাদিক প্রশান্ত বিশ্বাস তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও তথ্য যাচাইয়ের ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। খন্দকার হামিদুল ইসলাম আজম বলেন, স্থানীয় গণমাধ্যমের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক। শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত সাংবাদিকরা এস এফ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত