Breaking News

আলমডাঙ্গায় চুরির ঘটনায় হাতেনাতে ধরা যুবক, স্বর্ণ-রুপাসহ নগদ অর্থ উদ্ধার।

বশিরুল আলম,স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটলেও স্থানীয়দের তৎপরতা ও পুলিশের দ্রুত অভিযানে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। এসময় চুরি হওয়া স্বর্ণ, রুপার অলঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওদাদূর্গাপুর গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৫৮) এর বাড়িতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ২০ মিনিটের মধ্যে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকজন অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্ত মোঃ হাসান (২০) ঘরে প্রবেশ করে ওয়ারড্রপের তালা ভেঙে স্বর্ণ ও রুপার অলঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে।চুরি হওয়া মালামালের মধ্যে ছিল এক জোড়া স্বর্ণের বালা (প্রায় ৪ আনা, মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা), এক জোড়া রুপার বালা (প্রায় ২ ভরি, মূল্য প্রায় ৭ হাজার টাকা), একটি নথসহ নাকফুল (প্রায় ১ আনা ১ রোতি, মূল্য প্রায় ৫ হাজার টাকা), একটি পুরাতন বাটন মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৪১৫ টাকা।তবে চুরির পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে সন্দেহজনকভাবে আটক করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান। তিনি আটক যুবককে পুলিশ হেফাজতে নেন এবং তার কাছ থেকে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করেন।এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬; ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত