Breaking News

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জে স্কাই ট্রাভেল এজেন্সি উদ্বোধন

কবির সরকার গাজীপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কবির সরকার , গাজীপুর প্রতিনিধ 
কালীগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের মূলগাঁও এলাকায়, প্রাণ–আরএফএল কোম্পানির সামনে মানুষের ভ্রমণকে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করতে স্কাই ট্রাভেল এজেন্সি যাত্রা শুরু করেছে।৪
ডিসেম্বর) সন্ধ্যায় আনন্দঘন মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ উদ্যোক্তা মো: মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মামুন সিকদার, কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সাংবাদিক কবির হোসেন রাজিব, জাকারিয়া জুয়েল এবং মূলগাঁও এলাকার ব্যবসায়ীরা। এ ছাড়াও স্থানীয় তিন শতাধিক নাগরিক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।
মো: মাসুম বলেন,
“ভ্রমণকারী ও বিদেশগামী যাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর–সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।”
তিনি আরও যোগ করেন,
“মানুষ যাতে নির্ভরযোগ্য ভ্রমণ সেবা এক জায়গায় পায়—সেই লক্ষ্যেই স্কাই ট্রাভেল এজেন্সি কাজ করবে। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
এলাকার বিশিষ্টজনরা জানান, মাসুমের উদ্যোগে ট্রাভেল এজেন্সির সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং স্থানীয়রা এই সেবাকে বিশেষভাবে প্রশংসা করছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন এ ট্রাভেল এজেন্সি ভ্রমণ, হজ ও ওমরাহ এবং অন্যান্য ভিসা সেবায় বড় সুবিধা প্রদান করবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত