Breaking News

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুলাউড়ার ১০৩ ভোট কেন্দ্রে বসছে সিসিটিভি

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ১০৩টি ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।  টিম জার্নালিস্ট এর প্রধান উপদেষ্টা এম মুক্তাদির হোসেন কে জানান, ভোটের সময় কেন্দ্রে কার্যক্রম মনিটর করার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো অনিয়ম বা ব্যাঘাত ঘটলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত হবে। এটি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষকরা ভিডিও ফুটেজ পরীক্ষা করতে পারবেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার মোট ভোট কেন্দ্রের মধ্যে ১০৩টি কেন্দ্রকে সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এটি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের জন্য নিরাপদ এবং প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি করবে।
এ সংক্রান্ত ব্যবস্থা জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নেয়া হয়েছে এবং ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি নেওয় হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত