Breaking News

" কি হবে শেষে "

কবি মোঃ জামান ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

" কি হবে শেষে  "

       জামান ভূঁইয়া

কারেন্ট আসে কারেন্ট যায়
তেল নাই দেশে ,
আলুর দাম বাড়ছে আবার
কি হবে শেষে ।

নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম
বাড়ছে হু হু করে ,
বেকারত্ব বাড়ছে দেশে
কষ্ট ঘরে ঘরে ।

গাড়ীর তেল পাবে কোথায়
মানুষ দিশেহারা ,
হাহাকার পরবে দেশে
জবাব দিবে কারা ? 

বাড়ছে ধর্ষণ আরো খুন
বাড়ছে চুরি ডাকাতি ,
বাড়ছে নেতা ছোট বড়
বাড়ছে নেতাপাতি ! 

চাঁদার জন্য মারছে মানুষ
দেখেও দেখেনা ,
দেখবে যারা হয়েছে তারা
অন্ধ আর কানা । 

আবোল তাবোল বাড়ছে কথা
বাড়ছে গলাবাজি ,
কার চেয়ে কে বড় নেতা
বাড়ছে চাঁপাবাজি । 

দেশ প্রেমিক বাড়ছে এখন
দেশের মায়া নাই ,
জনগন করছে কষ্ট
সেই খেয়াল নাই । 

দখলবাজী বাড়ছে দেশে
বাড়ছে লুটপাট ,
দখল করছে জমাজমি
আরো দোকানপাট । 

যানজট বাড়ছে দেশে
দুর্ঘটনা আরো বাড়ছে ,
রাস্তাঘাটে দুর্ঘটনায় কত
মানুষের জান কাড়ছে । 

আইনশৃঙ্খলার অবনতি
দেশে আরো বাড়ছে ,
থানায় গিয়ে পুলিশ পিটায়
জনগন হাসছে । 

বলাৎকার বাড়ছে দেশের
মাদ্রায় কত শত ,
কুকর্মে মেতে আছে
ভন্ড আলেম যত । 

আল্লাহ্ আপনি করেন দান
দয়া আর রহমত , 
বাংলার মানুষ চায় শান্তি
আপনার দেওয়া বরকত ।
২৯ মার্চ ২০২৬ খৃষ্টাব্দ

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত